শোক সংবাদ ও দোয়া কামনা

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:৫৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:৫৪:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নানের বড় ভাই মাওলানা বাকি বিল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 


এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।


উল্লেখ্য, আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে মাওলানা বাকি বিল্লাহ (৫৯) যশোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন ভাই এবং দুই বোনসহ অসংখ্য আত্নীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com