​পঞ্চগড়ে হত দরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহীনির

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১২:১৬:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১২:১৬:২০ পূর্বাহ্ন

মোঃ মোহন মিয়া 
স্টাফ রিপোর্টার পঞ্চগড় 



পঞ্চগড়ে হত দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহীনি।
আজ রোববার(১৪ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহীনির ২৯ বীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া এর আয়োজনে ৬০ জন গরীব হত দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। 

এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 
পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের আশ্বাস প্রদান করেন বাংলাদেশ সেনাবাহীনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]