মাধবপুরের নবাগত ওসি মাহাবুব মোরশেদ খানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:১০:৪৩ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব মোরশেদ খানের সঙ্গে মাধবপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯-ডিসেম্বর) ২০২৫ইং সন্ধ্যায় থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, সহ-সভাপতি আবুল খায়ের, সাবেক সহ-সভাপতি কে. এম. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান।

মাধবপুর প্রেসক্লাবের সদস্য মোঃ লিটন পাঠান, মাহমুদুল হাসান রনি, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সদস্য এম. এম. গওছ, আলহাজ্ব শাহীন মিয়া, রিংকু দেব নাথ, আনিছুর রহমান মুক্তার প্রমুখ। মতবিনিময়ে নবাগত ওসি মোঃ মাহাবুব মোরশেদ খান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন মাদকমুক্ত ও অপরাধমুক্ত সুন্দর মাধবপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে। জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। সভা শেষে তিনি মাধবপুরবাসীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]