কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:৫৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:৫৭:৫১ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের শ্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান। এতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেনের সভাপতিত্বে সংগঠনের সদস্য ও উপজেলা মাইটিভি'র সাংবাদিক মো. জিয়াউদ্দিন লিয়াকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কামাল হোসেন, মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লুৎফর রহমান, সামিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]