রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালিত

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৪:৫৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৪:৫৫:৩৬ অপরাহ্ন
পেয়ার আলী, রানীশংকৈল:

কন্যা ও নারীর প্রতি  সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি "এই  প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীশংকৈলে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস  উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।


৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইউএনও খাদিজা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, জামায়াতের মিজানুর রহমান, রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, শিক্ষিকা মেহবুবা আক্তার, আনার কলি প্রমুখ।

এ সময় নারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের লক্ষে আলোচনা করা হয় এবং  বিশেষ অবদান রাখায় অদম্য ৫ জন নারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]