এস এম মামুন, যশোর
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী মো. শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় গাজী মো. শহিদুল ইসলাম বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজের আত্মত্যাগের সুফল এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আগামীতে দেশে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে সাংবাদিকরা আরও নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজ, খুনি, ধর্ষক ও মিথ্যাচারীদের কঠোরভাবে দমন করা হবে। কেশবপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা, স্বাস্থ্যখাত, শিক্ষার গুণগতমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ইসলামী জোট সরকার কার্যকর ভূমিকা রাখবে।”
এ সময় তিনি ন্যায়ের প্রতি অবিচল থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, পৌর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. আব্দুল লতিফ, হাতপাখা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুরাদ খানসহ দলীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী মো. শহিদুল ইসলাম বলেন, “ইসলামী জোট যাকে মনোনীত করবে, আমি সেই দলের প্রতীকেই ভোট করব। জোটের অন্যান্য নেতাকর্মীরাও ওই প্রতীকের পক্ষেই কাজ করবেন।”
মতবিনিময় সভা শেষে তিনি আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।