গভীর রাতে গির্জায় চুরি

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:১৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:১৭:৪৩ অপরাহ্ন
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমলীতলা এলাকায় সেন্ট যোসেফ গির্জায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান বেশ কিছু সামগ্রী লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়ে গেছে।

গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে প্রার্থনার জন্য গির্জায় এসে প্রথমে ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করলে দেখা যায়—গির্জার একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গির্জার তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন এবং চুরি হওয়া সামগ্রী উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com