ককটেল বোমাসহ যশোরের একাধিক বিস্ফোরক মামলার আসামি মুরাদকে র‍্যাব

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৭:১৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৭:১৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ককটেল বোমা সহ যশোরের একাধিক বিস্ফোরক মামলার আসামি মুরাদকে র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, সময় ১১.৪৫ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্রে একজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য ও গোলাবারুদ নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইং ০৬/১২/২০২৫ তারিখ ১২.১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মুরাদ (২২), পিতা-কবির, সাং-পুলেরহাট (শিশু জেলখানা রোড), থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর নিকট হতে একটি টিপ চাকু ও এক রাউন্ড ‍গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে রক্ষিত ককটেল বোমা সহ দেশীয় অস্ত্র (হাসুয়া, কুড়াল ও রোড) আছে। তার স্বীকারোক্তি মতে ইং ০৬/১২/২০২৫ তারিখ সময় ১৫.৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট সংলগ্ন চোরমারা মাঠের পার্শ্বে একটি ডোবা জমির পাড়ে ঘাসের জঙ্গলের ভেতর হইতে ০২ (দুই) টি ককটেল বোমা, ০৩ টি হাসুয়া, ০১ টি কুড়াল, ০১ টি লোহার রড, উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী মোঃ মুরাদ (২২) এর নিজ হাতে বাহির করে দেয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মুরাদ (২২) এর বিরুদ্ধে দুইটি বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]