আত্রাইয়ে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে কিশোরের মৃত্যু

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:৩৩:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:৩৩:২৬ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামে কাঁচা খেজুরের রস পান করে অসুস্থ হয়ে অনিক মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

 শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, দু’দিন আগে খালি পেটে কাঁচা খেজুরের রস পান করার পরই অনিক অসুস্থ হয়ে পড়ে। বিকেল থেকেই জ্বর, মাথা ব্যথা ও তীব্র পেটব্যথা শুরু হয়। স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া হলেও অবস্থা আরও খারাপ হয়। 
বৃহস্পতিবার রাতের দিকে অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছালে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শুরুর আগেই তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে, কাঁচা খেজুরের রসের মাধ্যমে সে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিল। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com