বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০১:১৮:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০১:১৮:১৫ পূর্বাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪৮) আর নেই। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে কিডনি রোগে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না....রাজিউন)।মৃত্যুকালে তিনি মা, স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম শফিকুল ইসলাম বাবু সাবেক টিঅ্যান্ডটি কর্মকর্তা  প্রয়াত আব্দুর রশিদের কনিষ্ঠ ছেলে ও বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রেজাউল ইসলাম বেল্লালের ছোট ভাই। এদিন (শনিবার) বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###


রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ০৬-১২-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com