আরএমপির উদ্যোগে নগরীর ১১ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৪৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৪৫:৫২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাই এই ড্রিলের মূল উদ্দেশ্য।

আরএমপি জানায়, নগরীর বিভিন্ন স্পটে একযোগে এ ড্রিল পরিচালনার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।

পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন। তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব, প্রস্তুতি ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com