স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. রিফাতুল ইসলাম। তিনি বিদায়ী ইউএনও ইমদাদুল হক তালুকদারের স্থলাভিষিক্ত হন। ইউএনও হিসেবে এটি তাঁর প্রথম পদায়ন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তিনি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বে কর্মরত ছিলেন।
মাগুরার শ্রীপুর উপজেলায় জন্ম নেওয়া মো. রিফাতুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
সৌজন্য সাক্ষাতে কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে তিনি বলেন, সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতায় কেন্দুয়ার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সরকারি কাজে দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণকে তিনি জরুরি বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দেশের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনওদের যোগদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।