নগরীতে পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ১২

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৭:৫৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৭:৫৫:০০ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিস্ফোরণ, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগ কর্মী-সহ ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার মোঃ শাহনিয়াজ খান শাফিন বিশাল (২২), তিনি ছাত্রলীগের কর্মী এবং রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর (ভাবনপুর) এলাকার মোঃ বাবুল খানের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগ কর্মী ১জন,ওয়ারেন্টভুক্ত ৫জন, এবং অন্যান্য মামলার অভিযোগে আরও ৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com