​নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন : পিআরএ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৫:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৫:৩৩:৫৯ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনে নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্ল্যানার মোঃ মাহমুদ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াতে ইসলামী বুড়িচং পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, মোঃ রবিউল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, কৃষি অফিসের প্রতিনিধি শামসুল আলম, ছাত্র প্রতিনিধি সাব্বির, কামরুজ্জামান পিয়াস, জামিলুর রহমান তানিম, জনপ্রতিনিধি মোঃ নসু মেম্বার, মোঃ জসিম উদ্দিন মোল্লা, মোঃ জহিরুল হক মেম্বার প্রমুখ।

কর্মশালায় নবগঠিত পৌরসভার সুষম নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুবিধার সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচকরা বলেন, বুড়িচং পৌরসভাকে একটি আধুনিক, সবুজ ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতেই এ মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]