বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া-মিলাদ

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৪:০০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৪:০০:৫১ অপরাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া-মিলাদে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক ও বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান চোকদার।


বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আইনুল হকের সভাপতিত্বে এ দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের, সদস্য সচিব সুলতান হোসেন, যুগ্ম আহবায়ক আঃ সালেক, সদস্য শাহাবউদ্দিন, সাবেক সহকারি কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, বানারীপাড়া সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জাহাঙ্গির হোসেন সিকদার, বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জগন্নাথ, উদয়কাঠী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহ আলম, সলিয়াবাকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক শাহজাহান হাওলাদার প্রমুখ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]