গলাচিপায় ছাত্রদল নেতা ইখতিয়ার রহমান কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:১৯:৪৭ অপরাহ্ন
 
 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :           
পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবিরের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

 
সভায় পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শিপলু খানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

 
সভায় ইখতিয়ার রহমান কবির বিএনপির চেয়ারারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা থেকে বিরত থাকেন।এ সময় তিনি জাতীয়তাবাদী দলের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। 


এ সময় পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শিবলু খান বলেন, স্মরণ সভাটি তাদের পূর্বপরিকল্পিত তা না হলে তারা এই মুহূর্তে এই স্মরণ সভাটি করতেন না। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আপনারা সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দ্রুত সুস্থ করে তোলেন এবং সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। 


অনুষ্ঠানে জানানো হয়, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল  রবিবার দুপুর ৩টায় গলাচিপা হাইস্কুল খেলার মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সকল সাংবাদিককে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।   




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]