গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে থানার সরমংলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিদা বেগম গোদাগাড়ী থানার নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়েনের মেয়ে। শনিবার বিকালে তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী থানার একটি কনফেকশনারী দোকানের পাশের ফাঁকা জায়গায় এক নারী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহিদাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনার পর গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com