কাউখালীতে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৫:৪৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৫:৪৯:১৬ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা এগারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্কর সহ নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা ইবাদত হোসেন। 

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৮/১১/২০২৫।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]