পঞ্চগড়-২ আসনে মনোনয়ন পেলেন গণ অধিকার পরিষদের আসাদুজ্জামান নূর

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:৩০:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:৩০:০৬ পূর্বাহ্ন
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ–বোদা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এসময় পঞ্চগড়-২ আসনে আসাদুজ্জামান নূরকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।

আসাদুজ্জামান নূর বর্তমানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে, তা ভেঙে শ্রমশক্তিনির্ভর দেশে একজন কৃষকের সন্তান হিসেবে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করতে চাই। এলিট শ্রেণীর বাইরে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পঞ্চগড়ের মানুষের জীবনমান উন্নয়নে তরুণ, ছাত্র, যুব ও শ্রমজীবী জনগণকে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়তে চাই। আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, উন্নত যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, ইপিজেড স্থাপন এবং সুগার মিল পুনরায় চালুর লক্ষ্যে কাজ করতে চাই। ট্রাক মার্কায় আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে গণ অধিকার পরিষদ ছাড়াও ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। অপেক্ষমাণ রয়েছে এনসিপি ও জাগপার প্রার্থী তালিকা।

বার্তা প্রেরক:
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]