সিরাজদিখান জৈনসারে বিএনপির জনসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০৮:৪৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০৮:৪৭:৪৮ অপরাহ্ন

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনসভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ মাদরাসা মাঠে এ জনসভা জৈনসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

জৈনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া, যুবদলের সদস্য আমির সোহেল, জাকারিয়া তালুকদার, নুরুন্নবী মোল্লাসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]