কুষ্টিয়ায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:০৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:০৫:০৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন (জিআইএস–ভিত্তিক) প্রকল্পের আওতায় 'গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 



স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এলজিইডি'র 
নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জামান। 
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস এনালিস্ট বেটস এর ধরণী চাকমা। 


উক্ত অনুষ্ঠানটির পরামর্শক হিসেবে ছিলেন বেটস কনসালট্যান্ট সার্ভিসেস লিমিটেড।


আলোচনায় বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক সঠিকভাবে নির্ধারণ হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও সুসংহত হবে এবং সড়ক অধিকার সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে এবং দূর্ঘটনা কমবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]