কাউখালীতে কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:৫৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:৫৬:০৩ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, নারীর অধিকার মানবাধিকার এই প্রতিপাদকে সামনে রেখে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, শিউলি কর্মকার, চায়না মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর। তারিখ,২০/১১/২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com