নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে অবস্থিত প্রয়াত কবি রওশন ইজদানীর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয় এবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে দুই শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় সকালে ষষ্ঠ ও নবম শ্রেণির এবং বিকালে সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। চলতি বার্ষিক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে, যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষাও সুনির্দিষ্ট সময়সূচি ও নিয়ম মেনে পরিচালিত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, পরীক্ষার রুটিন অনুযায়ী প্রতিটি শ্রেণির পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সার্বক্ষণিক তদারকি করছেন।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ আশা করছে, সার্বিক সহযোগিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ বছরের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।