ভালুকায় বিএনপি'র মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এরউদ্যোগেউপজেলাব্যাপীর জন্য  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচির ৯ম দিনে আজ ১৮ নভেম্বর মঙ্গলবার উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন ও বিরুনিয়া ইউনিয়নে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন এবং পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 
এসময় মল্লিকবাড়ি ইউনিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।এলাকাবাসী ও উপকার সুবিধাভোগী গন এই মহৎ জনকল্যাণ  উদ্যোগকে সাধুবাদ জানাইয়াছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com