আমরা সব সময় ইসলামের সাথে আছি/ পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমাদের দলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযুক্ত করেছিলাম। দীর্ঘ ১৭ বছর আলেম-ওলামাদের জেলে বন্দি করে রেখেছিলো মাহফিলে ঠিক মতো কথা বলতে পারেনি। আমরা সব সময় ইসলামের সাথে আছি, ইসলামে মূল্যবোধে যারা বিশ্বাসী আমরা তাদের সাথে অতীতেও ছিলাম সামনেও থাকবো। পিরোজপুরের কাউখালীতে সোমবার রাতে নাঙ্গলী দরবার শরীফ ও কচুয়াকাঠী দারুছুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে মাহফিলে অতিথি হিসেবে এ কথা বলেন পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গুলী দরবারের পীর সাহেব মাওলানা আব্দুল মতিন, মাওলানা মাহমুদ হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর। তারিখ,১৮/১১/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com