স্টাফ রিপোর্টারঃ
বিএনপির মনোনয়ন পাওয়ার পর নেত্রকোনার মদনে নিজ নির্বাচনী এলাকায় ফিরে গণসংবর্ধনা পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নেতা–কর্মীদের অভ্যর্থনায় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব—এটা কখনো স্বপ্নেও ভাবিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।”
গণসংবর্ধনা সমাবেশে বাবর আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে—এটা আমার জীবনের বড় পাওয়া। আল্লাহর রহমত আর জনগণের আস্থাতেই আমি আজ আবার রাজনীতিতে ফিরতে পেরেছি। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা