জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের কমিটি গঠন

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:১১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:১১:২৫ অপরাহ্ন
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের বর্ধিত সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভূঞাপুর আউটডোর রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।


বর্ধিত সভায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ নাজমুল হোসেন, ভূঞাপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, আতাউর রহমান তালুকদার মিন্টু, আখতার হোসেন খান। 


এসময় আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল আমিন শোভনকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের ভূঞাপুর প্রতিনিধি মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা ভূঞাপুর উপজেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম রবি ও আব্দুর রশিদ শেখ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান তপু, দপ্তর সম্পাদক কবির হোসেন, তথ্য সম্পাদক শাওন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসয়াম। কার্যকরী সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুর রহিম ও খন্দকার মাসুদ রানা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com