মানববন্ধন করতে গিয়ে হামলার শিকার এনসিপির নেতৃবৃন্দ

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১২:১১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৫:১৪:৩৭ অপরাহ্ন
আব্দুল্লাহ আল নোমান 
ময়মনসিংহ (ঈশ্বরগ্জ) প্রতিনিধি: 


ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  দালাল দৌরাত্ম্য প্রতিবাদে  ঈশ্বরগঞ্জ উপজেলা  এনসিপি কর্তৃক পূর্বনির্ধারিত মানববন্ধন  কর্মসূচি পালন করতে গিয়ে দূর্বৃত্তের  হামলার শিকার হয়েছে, জাতীয় নাগরিক কমিটি  ঈশ্বরগঞ্জ উপজেলা (এনসিপির) মূখ্য সমন্বয়ক এবং এনসিপি  সংসদ সদস্য প্রার্থী  মোজাম্মেল হক ও উপজেলা সমন্বয়ক ও জেলা কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ সহ কয়েকজন। এ সময় মোজ্জামেল হক কে গুরতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 
গতকাল , বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ইং বেলা ১২ ঘটিকায় হাসপাতাল গেইটের সামনে    এ হামলার ঘটনা ঘটে।  এ হামলার ঘটনার মোজ্জামেল এর একটি লাইভ ভিডিও সহ  কয়েকটি খন্ড খন্ড  ভিডিও ভূক্তবোগি সহ বেশ কয়েকজন এনসিপির নেতৃবৃন্দের (ফেইসবুক আইডি)সামাজিক মাধ্যমে ভাসছে। 


এসব হামলার একটি ভিডিও তে দেখা যায়, এনসিপির মূখ্য সমন্বয়ক মোজাম্মেল হকের কাছ থেকে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে ঐ ব্যনার নিয়েই তাকে আঘাত করে। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পড়ে  হাতে লাঠি মোজাম্মেল কে আক্রমণ করতে মারমুখী হয়ে এগিয়ে যায়। তখন উপস্থিত কয়েকজনের চেষ্টায়  হামলা কারিদেরকে  ঠেকানোর চেষ্টা করে। অপর একটি ভিডিও তে দেখা যায় হামলার শিকার অপর এনসিপি  সদস্য মাসুম বিল্লাহ কে হামলা করতে এগিয়ে গেলে তাকে কয়েকজন এখান থেকে সরিয়ে নিয়ে যায়। 


এ ব্যাপারে জানতে চাইলে, হামলার শিকার, এনপিসি নেতা মোজ্জামেল হক বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা হাসপাতালের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে আমাদের উপজেলা এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি মানববন্ধন পালন করতে গিয়ে, উপজেলা টিএইচ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা হাসপাতালে কর্তব্যরত কিছু কর্মচারী ও আওয়ামী দোসরা মানববন্ধনে দাড়ানোর সাথে সাথে হাসপাতাল থেকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আমাকে হামলা করে আমার বাম হাত ভেঙে দেয়। এ ব্যপারে হামলাকারিদের বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।


হামলার শিকার উপজেলা নাগরিক কমিটির সদস্য  মাছুম বিল্লাহ বলেন, আমাদের এ মানববন্ধন টি ছিল দীর্ঘদিন দরে চলে আসা হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্হপনার বিরুদ্ধে, যা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সচেতন নাগরিকদের ব্যনারে। এতে হাসপাতালের বর্তমান পরিচালকের নির্দেশে হাসপাতালের কিছু কর্মচারী ও দালান চক্রের আওয়ামী কিছু দোসরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের উপর এ হামলা করে। তিনি এসব হামলাকারি সন্ত্রাসীদের কে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। 


এদিকে, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ (বাবু) এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষিদের কে দ্রুত গ্রেফতারের দাবি জানান। 
 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে উপস্থিত জনতার সাথে ধস্তাধস্তি হয়েছে। এসময় কয়েকজনকে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com