বাউফলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:০২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১০:০২:৫৬ অপরাহ্ন
 
 
বাউফল উপজেলা প্রতিনিধি :-
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  পটুয়াখালী-২ বাউফল  সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইউব বিন মুছা'র পক্ষে বাউফলের কালাইয়া বন্দরে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 
আজ সোমবার (১০ নভেম্বর'২৫) বাউফল উপজেলার সবচেয়ে বড় বন্দর কালাইয়া বন্দরের মুন্সির পোল থেকে গণসংযোগ শুরু হয়ে  দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাপড় পট্টি  গিয়ে পথসভায় মিলিত হন।

 
গণসংযোগ চলাকালীন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে স্লোগান দেন।
 

এ সময় খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক মাওলানা আইয়ুব বিন মুসার সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা মোঃ মুহিবুল্লাহ মাওলানা, সহ সভাপতি আ.ত.ম আমিরুল্লা, সাধারণ সম্পাদক মাওলানা  মোঃ জাকির হোসাইন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক তাইবুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক  হাফেজ মাওলানা আনিসুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা নুরুল আমিন আজাদী, ছাত্র বিষায়ক সম্পাদক মাওলানা নূরে আলম সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রমুখ। এছাড়াও খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]