পঞ্চগড়ে ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদের গণসংযোগ ও মতবিনিময়

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৯:৩৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৯:৩৭:০৯ অপরাহ্ন


মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-২ আসনে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ৯ নভেম্বর ২০২৫ তারিখে বোদা পৌরসভার ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন পঞ্চগড়-২ আসনের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ মহোদয়।


সকালে থেকে বিকেল পর্যন্ত টানা গণসংযোগ কার্যক্রমে তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা ও মতামত গ্রহণ করেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ের ভোটারদের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানসহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন।


সভায় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে হলে আজ থেকেই আমাদের মাঠে থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়, জনগণ ন্যায় চায় -আমরা সেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছি।”


গণসংযোগ চলাকালে এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। অনেকেই ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তার প্রতি সমর্থন প্রকাশ করেন। স্থানীয় তরুণ সমাজ, নারী ভোটার ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা তার প্রতি আস্থা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য কর্মী-সমর্থক। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে তিনি জনগণকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “ধানের শীষই জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকেই বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে ইনশাআল্লাহ।”


স্থানীয় জনসাধারণের মতে, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]