চাঁপাইনবাবগঞ্জে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জননেতা নূরুল ইসলাম বুলবুলের শোভাযাত্রা

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৪:৩৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৪:৩৬:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।


শনিবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শহরের নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।


শোভাযাত্রা শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার দেখে একটি দলের নেতার মাথা খারাপ হয়ে গেছে। তিনি জামায়াতে ইসলামী ও জামায়াত মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন, লড়াই সংগ্রাম দেখেই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে।


তিনি আরও বলেন, আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের সুখে দুঃখে অতীতেও ছিলাম আগামী দিনেও আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ। 


এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com