কাপ্তাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:৪৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:৪৪:০৩ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে “গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্রগ্রামের আয়োজনে, উপজেলা তথ্য অফিসের সহযোগিতায় কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস(পিআইডি) চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাইদ হাসান। এতে প্রধান অথিতি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন উপস্থিত ছিলেন। বিশেষ অথিতি আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, কাপ্তাই সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনের জন্য বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও যাচাইযোগ্য সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি। গণমাধ্যম সমাজের দর্পণ তাই দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ায় যাচাইবাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশ করার আহ্বান জানান। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিয়ে তথ্য অফিস কাজ করবে। আরও জোর দেন, উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমকে হতে হবে ইতিবাচক পরিবর্তনের অংশীদার। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রাজস্থলী, কাপ্তাই, বিলাইছড়ি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকলে গুজব প্রতিরোধে তথ্য যাচাই ও জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]