কেন্দুয়া–আটপাড়ায় ধানের শীষের পক্ষে উৎসবমুখর মিছিল, হিলালীর নেতৃত্বে হাজারো মানুষের ঢল

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:০১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:০১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে উৎসবমুখর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ২টায় আটপাড়া, সাড়ে ৩টায় তেলিগাতী এবং বিকাল সাড়ে ৪টায় কেন্দুয়া পৌর এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। পুরো সময় জুড়ে এলাকায় “ধানের শীষ জিন্দাবাদ”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”, “হিলালী ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনপথ।

সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কেন্দুয়া-আটপাড়ার মানুষের ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি। জনগণের দোয়া ও সমর্থনেই আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, আমি রাজনীতি করি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। ইনশাআল্লাহ, সুযোগ পেলে কেন্দুয়া–আটপাড়াকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে একটি উন্নত অঞ্চলে রূপ দেব।

মিছিলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com