বরিশালে ৫ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:৩৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৭:০৫:৩২ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিবের ঘোষণা অনুযায়ী- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তবে বরিশাল-৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

তবে তিনি উল্লেখ করেন, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।

রাহাদ সুমন,বরিশাল

তারিখঃ০৪-১১-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]