ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর গণসংযোগ

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫০ অপরাহ্ন


​মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি​: 

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের ময়মনসিংহ সদর ৪ আসনের মনোনীত প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়। 


আজ ৩ নভেম্বর রোজ সোমবার সকালে ১ নং ওয়ার্ডের ঘুন্টি এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত গন সংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ সদর ৪আসনের হাত-পাখা প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। 


​আরো উপস্থিত ছিলেন​, সিনিয়র সহ-সভাপতি, মুফতি ইয়াকুব সাইদ,​ ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর। আনোয়ার হোসেন,সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর। প্রচার ও দাওয়াহ সম্পাদক, মুফতি অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর, মোঃ আশেক এলাহী, সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগর।আরো উপস্থিত ছিলেন ছাত্র -যুব আন্দোলন মহানগরের বিভিন্ন স্তরের নেত্রী বর্গ। 


​গন সংযোগ সময়ে আমাদের প্রতিনিধিকে প্রার্থী জানান, আল্লাহর রহমতে, মানুষের মুখোমুখি শুধু হাত পাখার জোয়ার,​ ভোটারসহ সবাই ইসলামের সরকার দেখতে চায়। সবাই বলেন সব মার্কাই তো দেখলাম এবার আমরা হাতপাখা কে দেখতে চাই।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com