কাউখালীতে পিঁয়াজের কেজি ৯০ টাকা। সাধারণ ক্রেতাদের ভোগান্তির শেষ নেই

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:৪২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:৪২:৩২ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে পিঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। দুই দিনের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। শনিবার বাজারে এক কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা দুই দিনের ব্যবধানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিক্রেতারা প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি করছে।


সোমবার (৩ নভেম্বর) কাউখালী হাটের দিনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি করছে। দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও দিনমজুররা হতাশার ভিতরে পড়ে গেল, এত দাম দিয়ে তারা কিভাবে পিঁয়াজ ক্রয় করবে।


বাজারে পিঁয়াজ ক্রয় করতে আসা রিক্সা চালক লিটন জানান, দুইদিন আগে যে পিঁয়াজ ৭০ টাকা কেজি দরে কিনেছি আজকে ৯০ টাকা দরে কিনতে হচ্ছে। দুই দিনই ব্যবধানে কিভাবে কেজিতে ২০ টাকা দরে বৃদ্ধি পায়। আমাদের দুঃখের কথা কার কাছে বলব। বাজারে আসা ক্রেতারা জানান, প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে ব্যবসায়ীরা বিক্রি করছে ।দেখার যেন কেউ নেই?


ব্যবসায়ী মহিদুল ও তাজুল ইসলাম জানান, বর্তমানে পিঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে তাই বাজারে সরবরাহ কম বিধায় দাম একটু বাড়তি। বাজারে নতুন পিঁয়াজ আসলে দাম কমে যাবে।


ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে।


কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com