ফুলবাড়ী ২৯ বিজিবি বড়গ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক আটক

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৮:০১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৮:০১:৪৯ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বড়গ্রাম সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে নেশাজাতীয় ৯০ হাজার টাকার মাদক আটক করেন। রবিবার ফুলবাড়ীর ২৯ বিজিবি’র আওতায় বড়গ্রাম বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৫শত পিচ ভারতীয় নেশাজাতীয় মাদক আটক করেন। আটককৃত মাদকের মূল ৮০ হাজার ৪ শত টাকা। 


আটককৃত মালামালের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জব্বার জানান, আমরা নিয়মিত সীমান্তে অভিযান পরিচালনা অব্যহত রেখেছি। সীমান্তে চোরাচালন সহ সকল কার্যক্রম বন্ধ কল্পে আমরা কাজ করে যাচ্ছি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com