কাউখালীতে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা সোহেল মঞ্জুর সুমনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপলোড সময় : ০২-১১-২০২৫ ১১:৫৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ১১:৫৯:০৩ পূর্বাহ্ন
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল দশটা থেকে আরম্ভ করে দিনব্যাপী উপজেলার  চিরাপারা পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারসহ অত্র এলাকার বিভিন্ন স্থানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন অত্র এলাকার হাট বাজারের  প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে লিফটের তুলে দেন। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লা ও স্থানীয় বাসিন্দাদের হাতে ৩১ দফার লিফলেট  তুলে দেন।

এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ।


এ সময় কাউখালী উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল মঞ্জুর সুমন বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তনসহ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এ সময় উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com