মুলাদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:১৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:১৯:৪১ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় প্রতিপাদ্য বিষয়ের আলোকে মুলাদীতে জাতীয় পতাকা উত্তলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। শনিবার সকাল ১০টায় মুলাদী উপজলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিযেশন লিঃ এর সভাপতি ঢালী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা। সহকারী অডিটি অফিসার শাখাওয়ান হোসেন সোহেল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার শেখ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা সুমন, পল্লীদারিদ্র বিমোচন কর্মকর্তা ইয়াকুব আলী, পরিসংখ্যান কর্মকর্তা জিল্লুর রহমান, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদার, এমডিসির সভাপতি মোহাম্মদ আবু বকর মুন্সি, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল সহ সমবায় এর বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com