পাবনার সাঁথিয়ায় ক্যাবের সহযোগিতায় ধুলাউড়ি হাটে মোবাইল কোর্ট

আপলোড সময় : ০১-১১-২০২৫ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ১২:৩২:৪৩ পূর্বাহ্ন
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি  ) পাবনার সাঁথিয়া উপজেলায় ক্যাবের সহযোগিতায় ধুলাউড়ি হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ (শুক্রবার ৩১ অক্টোবর) সকাল ১০ দিকে উপজেলার ধুলাউড়ি হাটের টোল (খাজনা) অতিরিক্ত আদায়ের অভিযোগে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাঁথিয়া শাখার সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ধুলাউড়ি বাজারে শ্রীদাম মিষ্টন্ন ভান্ডারে বাসি পচা মিষ্টি রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট টিম হাটের পেঁয়াজ আড়তে গেলে দেখা যায় ৪০ কেজির (১ মন) পরিবর্তে আরতদাররা ৪১ থেকে ৪২ কেজি পেঁয়াজ কৃষকের কাছ থেকে নিচ্ছে। দেখা যায় মন করা ১ থেকে ২ কেজি বেশী নিচ্ছে। রসুনের খেত্রে একই কাজ করছে তারা। মাছের দোকানে গেলে দেখা যায় ২৫ টার বদলে ৩০০ টাকা নিচ্ছে, কাচা বাজার দোকান গুলোতে ১০ টাকার বদলে ১০০ টাকা নিচ্ছে। প্রতিটি জায়গায় বেশী বেশী করে হাটের টোল আদায় করছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা হতে দেখে সাধারণ কৃষক ও ক্রেতা সাধারন বেশি নেওয়ার সত্যতা স্বীকার করে অভিযোগ করে তারা। ক্যাব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম হাটের আরতদার দের সতর্কতা করে এবারের মতো সংশোধনের সুযোগ দেন। এসময় হাটে মোবাইল কোর্ট পরিচালনা হতে দেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে পালিয়ে যায়। 

এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা ক্যাবের সভাপতি জয়নুল আবেদিন রানা, সাধারন সম্পাদক মেহেদুল ইসলাম সহ আরো অনেকে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]