ব্রাহ্মণপাড়া আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৬:৫৫ অপরাহ্ন
ড্রেজার মাদক চুরাকারবারী ও অপরাধীদের বিরোদ্ধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, ড্রেজার চুরাকারবারী ও সকল অপরাধ নির্মূলের ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে সোচ্চার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন খাল ভরাট করা ও খালে অবাধ পানি প্রবাহে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার কথা জানান উপজেলা প্রশাসন। এছাড়া ইভটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল ২৯ অক্টোবর (বুধবার ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম,  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা, মৎস কর্মকর্তা রাগিব হাসান, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদ, জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সালদা ও শশীদল বিওপি ,এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।



ব্রাহ্মণপাড়ায় মাদকের ১৯ মামলার আসামী সবুজসহ ৫ জন গ্রেফতার
মোঃ অপু খান চৌ
ধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের ১৯ মামলার আসামি সবুজসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে মাদক সম্রাট সবুজকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। সবুজ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার রহমত আলীর ছেলে। তার বিরোদ্ধে ১৯ টি মাদক মামলা রয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন, নাগাইশ গ্রামের মৃত মুনাফ মিয়ার ছেলে নসু মিয়া, একই এলাকার সাজা প্রাপ্ত আসামী জজু মিয়ার ছেলে দুলাল মিয়া এবং পরোয়ানা ভুক্ত আসামী মৃত আব্দুল করিমের ছেলে মোঃ রিপনকে গ্রেফতার করে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আরেক সাজা প্রাপ্ত আসামী বড়ধুশিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ছাদেক মিয়াকে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে যথাযথ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]