কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ মামলায় অর্থদণ্ড

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০১:১১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০১:১১:০০ পূর্বাহ্ন
গাজীপুর পূর্ব প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার (২৮ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ১১ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে উপজেলার মুনশুরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় আরও তিনটি মামলায় এক চালককে ১,০০০ টাকা, আরেকজনকে ৪০০ টাকা এবং অপর একজনকে ১৫০ টাকা জরিমানা করা হয়।

মোট চারটি মামলায় অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫৫০ টাকা। কোনো আসামিকে কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানকালে গাজীপুর  বিএসটিআই'র পরিদর্শক মহিউদ্দিন ওয়ারেছী, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
###

তৈয়বুর রমান
০১৮২৪৯৫১৫১০
 কালীগঞ্জ, গাজীপুর
২৮ অক্টোবর ২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com