বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:১৯:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:১৯:২১ পূর্বাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমদাদুল হক মিলন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে উপস্থিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দের সর্বসম্মতিতে এই নির্বাচন সম্পন্ন হয়।

সভায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাইয়ুম হোসেন মিরাজের প্রস্তাবে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলনকে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইসিংমং মারমা ২নং প্যানেল চেয়ারম্যান এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা সালমা আক্তারকে ৩নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমুল দাশ, মং উ চিং মারমা, থোয়াইসুইমং মারমা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব চাকমা প্রমুখ।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন বলেন“দীর্ঘ প্রায় চার বছর অতিবাহিত হলেও ইউনিয়ন পরিষদের সদস্যদের মনে অনেক আক্ষেপ রয়ে গেছে। আমি চেষ্টা করব সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে।”

মোঃআইয়ুব চৌধুরী

রাজস্থলী, রাঙ্গামাটি

০১৮৩১৫২২৭৬৭

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]