উপজেলা নিয়ে শেখ মোঃ আব্দুল্লাহর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৯:৫১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:০৩:১৩ অপরাহ্ন
নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর দুই উপজেলার নেতা কর্মিদের নিয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল রবিবার শেখরনগর ইসলামপুরে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি  শেখ মো. আব্দুল্লাহ'র নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়। 
 


মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।



এছারাও আলোচনা সভায় দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দুই উপজেলার বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত থাকেন জেলা আহবায়ক সদস্য আনোয়ার হোসেন ভূইয়া, জেলা সদস্য মোঃ ফারুক মোড়ল, সিনিয়র সহ সভাপতি আশ্রাব হোসেন মিলন,জেলা সদস্য জয়নাল আবেদীন, জেলা আহবায়ক সদস্য বাতেন খান শামিম, জেলা সেচ্ছাসেবক সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সদস্য সচিব শ্রীনগর যুবদল মামুনুর রশীদ, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাত শিকদার সহ সিরাজদিখান ও শ্রীনগর এর বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। 


এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট থেকে বঞ্চিত। এবার একটি নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ এখন থেকে ভোটারদের কাছে যান। তাদের কাছে তারেক জিয়ার ৩১ দফা তুলে ধরেন এবং জনগণকে ভালোবাসবেন যাতে তাদের মূল্যবান ভোট ধানের শীষে প্রদান করে। আমি আবদুল্লাহ কথা দিচ্ছি দল যাকেই মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]