বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় লোকালয় এবং মসজিদ সংলগ্ন এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পাথর ভাঙ্গা মেশিন পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর ঢাকা কর্তৃক মেশিন পরিচালনা বন্ধ এবং অপসারণের লিখিত নির্দেশনা প্রদান করেন। গত ২০ অক্টোবর/২৫ পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্য্যালয় আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। জানা গেছে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল এলাকার খোট্টার ডাঙ্গা জামে মসজিদ সংলগ্ন স্হানে নতুন করে পাথর ভাঙ্গা মেশিন বসানোর অপতৎপরতা শুরু করে মেসার্স আবু সিদ্দিক টেডার্স, এতে মুসল্লী গন সহ গ্রামবাসী প্রতিবাদ মুখর হয়ে মেসার্স জাহাঙ্গীর পাথর ভাঙ্গা মেশিন, মেসার্স আল-আমীন পাথর ভাঙ্গা মেশিন বন্ধের দাবিতে গন স্বাক্ষর সম্বলিত আবেদন পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের প্রেরন করেন। প্রেক্ষিতে গত ১৩/০৭/২৫ তারিখে দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্য্যালয় থেকে সরেজমিনে পাথর ভাঙ্গা মেশিন সমুহ পরিদর্শন পূর্বক সদর দপ্তরে প্রতিবেদন দাখিল করেন। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকা এর পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্স মেন্ট) যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত লিখিত নির্দেশনায় বলা হয়েছে অদ্য ২০/১০/২৫ উভয় পক্ষের শুনানি গ্রহনান্তে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০ এর ধারা -৭ অনুযায়ী প্রতিষ্ঠান ২০/১০/২৫ হতে বন্ধ রাখার নির্দেশনা এবং ১৫ দিনের মধ্যে অন্যত্র পরিবেশ সন্মত স্হানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে গনআবেদন কারির পক্ষে অভিযোগ কারী মোঃ নুরুজ্জামান বলেন পাথর ভাঙ্গা মেশিন বন্ধ এবং অপসারণের নির্দেশনায় আমরা বিজয়ী হয়েছি। আমাদের অভিযোগ পাথর ভাঙ্গার মেশিন পরিচালনা কারিদের বিরুদ্ধে নয়, মুলত পরিবেশ দূষণের কবল থেকে মসজিদের মুসল্লীগন সহ সংশ্লিষ্ট এলাকার লোকজন কে নির্মল দুষন মুক্ত বসবাসের উপযোগী পরিবেশ বজায় রাখতেই আন্দোলন করেছি।
বিশেষ প্রতিনিধি
মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল থেকে
তারিখ ২৬/১০/২৫