জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মণিরামপুরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:১১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:১১:৩৬ অপরাহ্ন
আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মণিরামপুরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ অক্টোবর সকালে মণিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা আখিল উদ্দিন সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাই সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]