‎মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০১:৫৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০১:৫৩:৪৩ অপরাহ্ন
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। ‎ ‎শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শাহজাহানপুর ইউনিয়নের ২০নম্বর চা বাগান এলাকায় চুনারুঘাট–মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে এ অভিযান পরিচালিত হয়। ‎ ‎র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ‎ ‎পরবর্তীতে আটক ব্যক্তিদের কাছ থেকে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ‎ ‎আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা বাগানের মৃত রবি উরাংয়ের ছেলে জনক উরাং (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে দুলাল ভৌমিক (৩৫)। ‎ ‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ‎ ‎আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ‎র‍্যাব-৯ জানায়, মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com