কালকিনিতে পুলিশের উপর হামলার আসামী ছাত্রলীগ নেতা লিখন গ্রেফতার

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:২৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:২৬:৪৩ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার সাধারন সম্পাদক আবু সাইদ সরদার লিখনকে(৩০) সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিখন সরদার পৌরসভার দক্ষিন গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে কালকিনি থানা পুলিশের উপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত ২৮ অক্টোবর ২০২৫ইং তারিখে আবু সাইদ সরদার লিখনকে তার বাড়িতে খুজতে যায় থানা পুলিশ। এসময় লিখন সরদার ও তার লোকজন মিলে পুলিশের উপর আক্রমন চালায়। এ ঘটনার থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অপরদিকে গত ২৮ জানুয়ারী ২০২১ইং তারিখে লিখন সরদার উপজেলার মৃধাকান্দি এলাকায় মিছিল করার সময় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটনায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। পরে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে লিখন সরদারকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে তাকে আমরা পলাতক অবস্থায় গ্রেফতার করেছি। লিখনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা মামলাসহ থানায় আরো দুটি মামলা রয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com