মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:০০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:০০:২৩ অপরাহ্ন
আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ :----- মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) আগামী ১ বছরের জন্য (২০২৬) ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট বজলুর রহমান ভিপি বজলু এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ আলাউদ্দিন রায়হানকে 'সভাপতি' ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এটিএন বাংলার অনুষ্ঠান সমন্বয়কারী প্রোগ্রামার, জাতীয় দৈনিক হাইলাইটস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মানিকগঞ্জ ক্রাইম নিউজ এর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সেন্টু কে 'সাধারণ সম্পাদক' করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জাতীয় খবরের ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, সহ-সভাপতি রাজধানী টিভি ও সাপ্তাহিক রূপসী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি পদে 'জাতীয় ইংরেজি দৈনিক গ্লোবাল ন্যাশন এর সাব-এডিটর লিটন মিয়া, সহ-সভাপতি পদে সাপ্তাহিক উন্মুক্ত ক্যাম্পাসের ভারপ্রাপ্ত সম্পাদক স্বপন সরকার, সহ-সভাপতি পদে সাপ্তাহিক বাংলার সাথী ভারপ্রাপ্ত সম্পাদক রহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক সময় এর মো:জুবায়ের হোসেন এল এল বি, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সোনালী খবরের মানিকগঞ্জ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক , সহ-সাংগঠনিক পদে মহসিন খান ডিডিপি টেলিভিশন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ৭১ এর বাংলাদেশ ও ব্যবস্থাপনা সম্পাদক সাপ্তাহিক মৌটুসীর কথার মুজিব আহমেদ লেবু, সহ কোষাধ্যক্ষ পদে জাতীয় জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা মো: আনোয়ার হোসেন, 'আইন বিষয়ক সম্পাদক পদে দৈনিক দেশ প্রতিদিন এর এডভোকেট আমিরুল ইসলাম আমিন, সহ আইন বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক হাইলাইটস এর অ্যাডভোকেট জহিরুল ইসলাম শরীফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে জাতীয় দৈনিক ঘোষণা এর রউফ আনসারী, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাতীয় দৈনিক বর্তমান কথা এর জান্নাতুল ফেরদৌস সিনথিয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে মেহেরুন ন্নেছা আলো, জাতীয় সকাল বেলা,, এ ছাড়া- দপ্তর সম্পাদক পদে ইংরেজি জাতীয় দৈনিক The Independent Daily Capital News এর নাহিদ হোসেন , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি দৈনিক The Muslim Times এর ফাহিম ফরহাদ , তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জাতীয় দৈনিক প্রভাত ও কণ্ঠস্বর পত্রিকার আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক এস ডি টেলিভিশন ও দৈনিক আই বার্তার মোঃ রনি মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক পদে জাতীয় দৈনিক আলোর দিগন্ত এর মুহাম্মদ সুজন মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজকের খবর ও দৈনিক প্রতিদিন এর মামুন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক মানবতার কন্ঠ এর সজীব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন এর আবু আবরার ছাবিদ। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হলেন- সপ্তাহিক উন্মুক্ত ক্যাম্পাস এর মোঃ মুকুল মিয়া, ডিডিপি টেলিভিশন এর এর জয় আনসারী, জাতীয় দৈনিক মুক্ত খবর এর সাদিয়া সুলতানা, ডিডিপি টেলিভিশন এর নামিরা আয়াত , জাতীয় ইংরেজি দৈনিক Daily Mail এর আসলাম খান এবং Manikganj Crime News (MCN) এর মোঃ মনির হোসেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]