সিএনজি–পিকআপ সংঘর্ষে স্বামী স্ত্রীর মৃত্যু

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৪:০৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৪:০৭:৫২ অপরাহ্ন
আশঙ্কাজনক দুই আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি, অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার( ২৫ অক্টোবর,) বেলা ২ ঘটিকায় উচাখিলা -মধুপুর সড়কের হড়িপুর এলেকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটাটি ঘটে। ঘটনাস্হলেই স্বামী মারা যায়। ঘোরতর অবস্থায় স্হানীয় লোকজন স্ত্রী কে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করালে, কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়াও এ ঘটনায় পাঁচ বছর বয়সী নাতি ও সিএনজি চালক মারাত্মক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের বাসিন্দা এবাদুল হক (৫০) ও তার স্ত্রী সাজেদা (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও নাতিকে নিয়ে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন এবাদুল হক। এসময় বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এবাদুল। গুরুতর আহত অবস্থায় সাজেদাকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাদল মিয়া (৩২) ও শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এবং তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com